,

ফের বাড়ল এলপিজির দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় টানা তৃতীয় মাসের মতো দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হলো।

নতুন দামে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ১ হাজার ৪৩৯ টাকা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

অনলাইন সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। এবার ১২ কেজিতে দাম বেড়েছে ৪৮ টাকা। মার্চে বেড়েছিল ১৫১ টাকা।

বিইআরসির মাসিক ঘোষণায় জানানো হয়, এপ্রিলের জন্য সৌদি আরামকো প্রোপেন প্রতি টন ৯৪০ ডলার এবং বিউটেন ৯৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫ অনুপাত ৬৫ হারে মিশ্রনের পর গড় মূল্য দাঁড়ায় ৯৫৩ ডলার।

বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৯ টাকা ৯৪ পয়সা, যা সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা, যা আগে ছিল ৬৪ টাকা ৭৮ পয়সা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এ সংস্থা। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য