,

এই রমজানে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক : সাবা

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আজ রোববার থেকে প্রথম রমজান পালন করছেন। আর এই রমজান মাসে সবার জন্য ইতিবাচক শক্তি প্রার্থনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। পবিত্র মাসটিতে সবার পাপ মুক্তিরও কামনা করেছেন তিনি।

রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাবা। সেখানে তিনি বলেন, ‘এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক, ইতিবাচক শক্তি আসুক আমাদের জীবনে। আমাদের জীবন থেকে পাপমুক্ত করুক আল্লাহ্‌। আল্লাহ্‌ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা।’

ভিডিওর ক্যাপশনে সাবা লিখেছেন, ‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় রমজান মাস।’

এদিকে, বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন নাটকের সুপরিচিত অভিনেত্রী সোহানা সাবা। দীর্ঘদিন নাচের সঙ্গে যুক্ত তিনি, র‍্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন এই তারকা।

সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’সহ টলিউডের ‘ষড়রিপু’ সিনেমায় দেখা গেছে তাকে। সবগুলো সিনেমাতেই অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য