,

শুটিংয়ের জন্য নাক ফোঁড়ালেন পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি নাক ফোঁড়ালেন। অনেকেই ভেবেছেন, এই বুঝি বিয়ের ফুলটা ফুটলো! কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিলেন নায়িকা। তিনি জানান, বিয়ে নয় নতুন ছবি ‌‘নাকফুল’র জন্য তার এই কাণ্ড।

নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ভক্ত অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারও করলেন তিনি। বললেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’ শুরুতে বেশ মজা করে বলেন, ‌‘ভুল করে থাকলে সবাই মাফ করে দিও। বেশ ভয়ে আছি, কী হয়!’

পূজা জানান, ‘নাকফুল’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করতে যাচ্ছেন আগামীকাল রবিবার (৩ এপ্রিল) থেকে। এর কাজ শুরু হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যেহেতু নাকফুল নিয়েই এর গল্প তাই কৃত্রিম কোনও উপায়ে না গিয়ে একেবারের ফুটো করেছেন নাকটা।

জানা যায়, ‘নাকফুল’ নির্মিত হবে রোমান্টিক ট্র্যাজেডি কাহিনি নিয়ে। এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে রোশানের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াতে বিয়ের দৃশ্যও থাকছে। যেখানে রয়েছে নাকফুল নিয়ে চমৎকার ঘটনা।

ফেরারী ফরহাদের চিত্রনাট্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করছেন আলোক হাসান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য