,

রুশ অভিযান নিয়ে যা বললেন পাকিস্তানের সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। আজ শনিবার ইসলামাবাদে এক নিরাপত্তা সংলাপে ইউক্রেন যুদ্ধকে একটি বড় ট্র্যাজেডি অভিহিত করে এসব মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে দ্য ডন।

জেনারেল বাজওয়া বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্ধেক এলাকা ধ্বংস করা হয়েছে। তারপরও ইউক্রেন ছোট ছোট দেশকে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আধুনিকায়ন করে আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার আশা দিয়েছে।

ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের প্রশংসা করে জেনারেল বাজওয়া বলেন, সংঘাতটি ছোট দেশগুলোকে আশা দিয়েছে যে, তারা এখনো ছোট কিন্তু চতুর বাহিনী দিয়ে একটি বড় দেশের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারবে।

পাকিস্তান বিমান বাহিনীর বিমানে করে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানো হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে রাশিয়া যেদিন ইউক্রেনে হামলা চালায়, সেদিন মস্কো সফর করেন ইমরান খান। এরপর থেকে তিনি তার সমর্থকদের সামনে নিজেকে ‘পশ্চিমবিরোধী’ নেতা হিসেবে উপস্থাপন করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য