,

সুনামগঞ্জে ডোবার পানিতে পড়ে প্রাণ গেলো তিন শিশুর

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো- চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই তিন শিশু এক সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি