রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ জনবল নেবে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকার রাজস্ব খাতভুক্ত ২৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আগ্রহীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। হাতে লেখা আবেদন ও কাগজপত্র ডাকযোগে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না। আগামী ২৪ এপ্রিল থেকে ১৬ মে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আটটি পদে ২৯ জন নেবে।

এর মধ্যে রয়েছে- প্রোগ্রামার। এ পদে একজনকে নেয়া হবে। পদটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি—এ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছর চাকরির অভিজ্ঞতা এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণ করে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এ পদের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। বেতন গ্রেড- ৬।

বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ১৮ জনকে নিয়েগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুপালন/পশু চিকিৎসা/কৃষি/কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি লাগবে। তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অথবা অর্থনীতি/মার্কেটিং/সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। এছাড়াও এ পদের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন গ্রেড- ৯।

উপসহকারী প্রকৌশলী পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে। পদটির জন্য স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। এ পদের জন্য বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন গ্রেড- ১০।

ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেয়া হবে একজনকে। এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। ফটোগ্রাফিতে ডিপ্লোমা বা সমমানের পেশাদারি যোগ্যতার সনদ থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে। বেতন গ্রেড- ১০।

দুই জন গাড়িচালক (হালকা ও ভারী) নেয়া হবে। এই কাজের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বেতন গ্রেড- ভারী লাইসেন্সধারী ১৫ ও হালকা লাইসেন্সধারী ১৬।

একজন ফটোকপি অপারেটর নিয়োগ দেয়া হবে। এ চাকরির জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। ফটোকপি ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বেতন গ্রেড- ১৮।

ল্যাব অ্যাটেনডেন্ট হিসেবে নেয়া হবে ২ জনকে। এ কাজের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বেতন গ্রেড- ২০।

এছাড়াও ৩ জন অফিস সহায়ক নেয়া হবে। এর জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বেতন গ্রেড- ২০।

বয়সসীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। তবে প্রোগ্রামার পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আবেদন করার সময় ১-৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ৬-৮ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।