,

গুঞ্জন প্রসঙ্গে যা বললেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ ক’দিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার এই গুঞ্জনের পেছনে একটি কারণও আছে। বিয়ের পর থেকে অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন এই চিত্রনায়িকা। জানালেন, অন্য এক কারণে অভিনয় কমিয়েছেন তিনি।

মাহির ভাষ্য, ‘আগের থেকে অভিনয় কমিয়ে দিয়েছি। আরও কমাব। তাই হয়তো অনেকে ভাবছে, আমি মা হতে যাচ্ছি; তাই আড়ালে আছি। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করছি। তাই অভিনয়ে এখন কম সময় দেওয়া হচ্ছে।’

এ ছাড়া মাহি জানান, শিগগিরই রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশী নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। আর রোজার আগেই এই রেস্টুরেন্ট চালু করার ইচ্ছে তার।

এই নায়িকা আরও জানান, তার এই রেস্টুরেন্টের নাম ‘ফারিশতা’। এটি তার ভীষণ পছন্দের নাম। যদি কখনো মেয়ের মা হন, তাহলে তার নামও ফারিশতা রাখবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তিনি বর্তমানে ‘অফিসার’ নামে নতুন একটি সিনেমার শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন ডি এ তায়েব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য