,

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল বিকেলে, কাস্টমসে বাড়ছে পদ

news-image

নিজস্ব প্রতিবেদক : কাস্টমস ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে বুধবার (৩০ মার্চ) প্রকাশ করা হচ্ছে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এ লক্ষ্যে আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা ডাকা হয়েছে। বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। কমিশন সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হচ্ছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে। ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানো হতে পারে বলে পিএসসির অপর একটি সূত্র জানিয়েছে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই জানানো হয়েছিল।

ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে।

এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে পিএসসির বিশেষ সূত্র জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য