,

মনতাজুর রহমান আকবরের ৬১টি চিত্রনাট্য এখন ফিল্ম আর্কাইভে

news-image

বিনোদন প্রতিবেদক : যেকোনও সিনেমা নির্মাণের ক্ষেত্রে পরিচালক যে স্ক্রিপ্ট তৈরি করেন তা খুবই গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যের ওপর নির্ভর করে সিনেমার বাজেট, শিল্পী ও কলাকুশলীসহ নানা কাজ। আর সে সিনেমা যদি হিট হয়, তাহলে তার স্থান হয় স্মরণীয় নথিতে। দেশের অসংখ্য হিট সিনেমার নির্মাতা মনতাজুর রহমান আকবর এবার তেমনই কিছু পাণ্ডুলিপি দিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। এর পরিমাণও কম নয়, ৬১টি। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমার পরিচালিত-প্রযোজিত সব ছবির স্ক্রিপ্ট গ্রামের বাড়ি বগুড়ার জয়পুরহাটে রেখেছিলাম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম আমার সঙ্গে দীর্ঘদিন থেকে যোগাযোগ করেন স্ক্রিপ্টগুলো ফিল্ম আর্কাইভে দেওয়ার জন্য। সেখান থেকেই এগুলো এনে গতকাল সোমবার তাদের হাতে তুলে দিয়েছি।’

উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে ‘ছুটির ঘণ্টা’ সিনেমায় প্রথম কাজ করেন। পরবর্তীতে তার সহকারী হিসেবে ১৯৮১ সালে ‘জনতা এক্সপ্রেস’, ‘মহানগর’, ‘সোনার তরী’, ১৯৮২ সালে ‘যন্তর মন্তর’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন।

এরপর ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন্যায় যুদ্ধ’ পরিচালনার মাধ্যমে তার পরিচালক হিসেবে অভিষেক ঘটে। তৈরি করেছেন- ‘টাকার পাহাড়’, ‘চাকর’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ডান্সার’, ‘বশিরা’, ‘বাবার আদেশ’, ‘খলনায়ক’, ‘বাঘিনি কন্যা’, ‘শয়তান মানুষ’, ‘আমার মা’, ‘অন্ধ ভালোবাসা’, ‘কুলি’ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য