,

বাজারের সেরা বলেই ভোক্তাদের ২২ বছরের আস্থা ম্যারিকো’

news-image

‘অনলাইন ডেস্ক : যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যে অন্যতম ভূমিকা রাখে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার সফলতার ক্ষেত্রে উৎপাদন কৌশল এবং উৎপাদন প্রক্রিয়া উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব ও ব্যবসায় এর প্রভাবসহ অন্যান্য খুঁটিনাটি বিষয়ে কথা বলেন দেশের অন্যতম বৃহত্তম এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর মু. সাইফুল আলম।

তিনি জানান, প্রত্যেক প্রতিষ্ঠানেরই নিজস্ব উৎপাদন ব্যবস্থাপনা ও উৎপাদন কৌশল থাকে। যার পূর্বশর্ত হচ্ছে উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ।বাংলাদেশে ম্যারিকো গত দুই দশকে ২০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু শিল্পনগরীতে প্রায় ১০ একর জায়গা নিয়ে ম্যারিকো তার তৃতীয় ও সর্ববৃহৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট নির্মাণের কাজ করছে, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ২২৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে। এই ইউনিটের মাধ্যমে শুধু বৃহৎ পরিসরে পণ্য উৎপাদনই নয়, বাড়বে কর্মসংস্থান, দূর হবে বেকারত্ব এবং আরও শক্তিশালী হয়ে উঠবে দেশের অর্থনীতি। ইতোমধ্যেই আমাদের ফ্যাক্টরির আশপাশের এলাকাজুড়ে বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে।

পণ্য উৎপাদনের ক্ষেত্রে ম্যারিকোর সতর্কতা ও চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হলে মু. সাইফুল আলম বলেন, আমরা পণ্যের গুণগত মান নিশ্চিতে কোনো প্রকার আপস করি না এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। পণ্যের কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, প্যাকেজিং, স্টোরিং ইত্যাদি সব ক্ষেত্রে আমরা সতর্কতার সঙ্গে পণ্যের মান বজায় রাখার চেষ্টা করি। আমাদের পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে ভোক্তার কাছে পৌঁছাতে আমাদের একঝাঁক তরুণ ও চৌকষ দল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক মহামারিতে কাঁচামালের পরিবহন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে আমরা আমাদের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে যৌথভাবে কাজ করেছি, যাতে করে তারা তাদের সরবরাহ অব্যাহত রাখতে পেরেছে, যা পরবর্তীতে আমাদের উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড