,

আলোচনার টেবিলে কোনো খাবার ছোঁবেন না ইউক্রেনের প্রতিনিধিরা

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের ইস্তানবুল শহরে যাওয়া ইউক্রেন প্রতিনিধিদের আলোচনার টেবিলে কোনো কিছু খাওয়া, পান করা এবং বিশেষ করে কোনো কিছু স্পর্শ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

ইউক্রেনের নিউজ চ্যানেল ইকপাইহা ২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সতর্কতা উচ্চারণ করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

এ মাসের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের ওপর বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। এরপরই নতুন আলোচনা শুরুর আগে এসব সতর্কতা উচ্চারণ করেন কুলেবা।

এদিকে, মঙ্গলবার ইস্তানবুলের শান্তি আলোচনায় ফের রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে দেখা গেছে। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে স্পষ্ট দেখা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য