,

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘প্লাস্টিকন ২০২২’ এ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। এটি তৈরিতে সার্বিক সহযোগিতা দিয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনের নানা দিক তুলে ধরা হয় হয়েছে এখানে। মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি তৈরিতে সার্বিক সহযোগিতা দেওয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

স্বাগত বক্তব্যে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি ধন্যবাদ জানাই চৌধুরী নাফিজ সরাফাতকে। যার সক্রিয় সহযোগিতায় আমরা মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি তৈরি করতে পেরেছি। আমি আরও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াকে, আমাদের এ ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ড. চৌধুরী নাফিজ সরাফাত, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ইয়াসিন কবির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য