,

এআর রহমান মিরপুর স্টেডিয়ামে গাইবেন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এআর রহমানের কনসার্ট হচ্ছে আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এআর রহমান ৩৫টি গান গাইবেন। ১ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকা মূল্যের তিন ক্যাটাগরির প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি করা হবে।

দেশের জনপ্রিয় শিল্পী মমতাজও গান গাইবেন। পরিবেশনা থাকবে বিখ্যাত ব্যান্ড মাইলসেরও। এ আয়োজনে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এআর রহমান।

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন, এআর রহমান হলেন মূল আকর্ষণ। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকালে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট। বিকাল ৫টায় শুরু হবে কনসার্ট। চলবে সাড়ে ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ৬টার দিকে আসবেন। বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন বিখ্যাত শিল্পী এআর রহমান। একটি বাংলায় আর একটি হিন্দিতে। ২৪০ জনের বহর নিয়ে রোববার রাতে তিনি ঢাকায় আসেন। সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে রিহার্সেল হয়েছে। সোমবার শুরু হয়েছে এই অনুষ্ঠানের টিকিট বিক্রি, আজও টিকিট পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য