,

বাগানে সাপের কামড় ‌খেয়েও পুকুরে স্নান সালমানের!

news-image

বিনোদন ডেস্ক : গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে ভারতের পানভেলে নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সালমান খান। তাও আবার তার জন্মদিনের (২৭ ডিসেম্বর) ঠিক আগের দিন। তার পরেও পুকুরে নেমে স্নান ‘টাইগার’-এর! না, সুইমিং পুল নয়। গাছগাছালি ভর্তি অকৃত্রিম পুকুর।

শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দু’টি ছবি পোস্ট করেন সালমান। পুকুরে স্নান করার ছবি। গায়ে পোশাক নেই। কিন্তু মাথায় আছে ঘিয়ে রঙা টুপি। হাসিমুখে পানিতে গা ভাসিয়েছেন বলি তারকা।

এক দিকে যেমন অন্যান্য বলি তারকা তার ছবিতে ভালবাসা জানিয়েছেন, অন্য দিকে সালমান-ভক্তরা খানিক উদ্বেগে। তাই সালমানকে সাপের কামড়ের কথা মনে করিয়ে সতর্ক করে দিয়েছেন। যদিও সালমানের ছবিতে কোথাও লেখা নেই যে, ছবিটি কোথায় তোলা। আদৌ সেই পুকুরটি তার পানভেলের খামারবাড়িতেই কিনা, তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না।

জানা যায়, বহু দিন আগেই খামারবাড়ির কেয়ারটেকারদের সালমান বলেছিলেন, ‘‘খামারবাড়িতে প্রচুর সাপখোপ আছে। তোমরা ব্যবস্থা নাও।’’ সেই খামারবাড়ির মালিককেই সাপে কামড়াল। বন্ধুদের সূত্রে জানা যায়, খামারবাড়ির চারধারে প্রচুর জঙ্গল এবং আগাছা রয়েছে। পাখি এবং বিভিন্ন পশুর বাস সেখানে।

জন্মদিনের আগে ২৫ তারিখ মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে তখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন সালমান খান। হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন তিনি। সেই মুহূর্তেই বন্ধুদের চোখে পড়ে সালমান খান যেখানে বসেছিলেন, একটি সাপ সেখান থেকে নেমে যাচ্ছে। তৎক্ষণাৎ চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন বন্ধুরা। দেরি না করে নবী মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় ‘ভাইজান’কে। রাত তখন তিনটা। ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলে তার। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড