,

মৎস্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের ১৪ থেকে ২০ গ্রেডের ৭টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এসব পদের লিখিত পরীক্ষা।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হ্যাচারি টেকনিশিয়ান, পাম্প অপারেটর, গাড়িচালক, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ২ এপ্রিল দুপুর ৩টা থেকে শুরু হবে। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি তিতুমীর কলেজে এসব পদের পরীক্ষা নেয়া হবে।

এছাড়া রাজধানীর পাঁচটি কেন্দ্রে ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এছাড়াও প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।

লিখিত পরীক্ষার সময় এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। এ পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র দেয়া হবে না।

প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এই ওয়েবসাইট http://dof.teletalk.com.bd থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য