,

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

news-image

নিউজ ডেস্ক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। বিশেষজ্ঞ ছাড়া ককটেল নাকি পটকা বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাড়িতে থাকা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাৎ হোসেন বলেন, রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য