,

চারদিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮১

news-image

বিশেষ সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে। এর আগে টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জনে।

একই সময়ে ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা।

ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য