,

এ আর রহমানের কনসার্টের টিকিট ১০ হাজার টাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত কনসার্টে গান গাইতে আসছেন অস্কারজয়ী ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। সাধারণ দর্শকদের জন্য এই কনসার্ট উপভোগ করতে টিকিট পাওয়া যাবে তিন ক্যাটাগরিতে। সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে উপস্থিত থাকারা কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার। এ আর রহমানের পাশাপাশি কনসার্টে গান গাইবেন মমতাজ এবং বাংলাদেশি ব্যান্ড দল মাইলস।

কনসার্টের উপোভোগে মাঠের ভেতরে থাকতে চাইলে দর্শকদের নিতে হবে ১০ হাজার টাকা মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। মাঠে গোল্ড ক্যাটাগরির জন্য খরচ করতে হবে ৫ হাজার টাকা। আর সবেচেয়ে কম মূল্যমানে ১ হাজার টাকা খরচ করে ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিট নিয়ে ক্লাব হাউজ থেকে উপভোগ করা যাবে কনসার্ট।

সাধারণ দর্শকদের জন্য কনসার্টের দিন (মঙ্গলবার) এবং আগের দিন (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য