,

ভারতে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সোমবার আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সাত দিনে ষষ্ঠ বার। এদিন পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা এবং ডিজেলের দর ৩৫ পয়সা বেড়েছে। ফলে ভারতের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৯৯ দশমিক ৪১ এবং ডিজেল ৯০ দশমিক ৭৭ টাকা। দাম বাড়ার ফলে কলকাতায় পেট্রলের দাম ১০৪ দশমিক ৬৭ এবং ডিজেল ৯৩ দশমিক ৯২ টাকা। খবর আনন্দবাজার অনলাইনের।

গত বছর নভেম্বর মাসের ৪ তারিখ থেকে ভারতে জ্বালানি তেলের দামের বৃদ্ধি থমকে ছিল। কিন্তু ২২ মার্চের পর থেকে আবার জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এ দাম বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকেই দায়ী করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়া আক্রমণ করতেই বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১৩৯ ডলারে (১০ হাজার ৬০৭ দশমিক ১০ রুপি) উঠে গিয়েছিল। পরে নেমে আসে। কিন্তু এখনও তা যথেষ্ট উঁচুতে রয়েছে।

ঘোরাফেরা করছে ১২০ ডলারের (৯ হাজার ১৫৭ দশমিক ৬ রুপি) আশেপাশে। ভারতকে তার প্রয়োজনের ৮৫ শতাংশ তেলই আমদানি করতে হয়। ফলে বর্ধিত দাম ভারতের খরচ বাড়িয়েছে, যা তেল সংস্থাগুলোর সমস্যার কারণ।

তবে বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশেসহ পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য থমকে ছিল তেলের দাম বৃদ্ধি। ভোটের ফল বেরোতেই আবার দাম বাড়তে শুরু করেছে। এর প্রতিবাদে বিরোধীরা নানা কর্মসূচি নিচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে (ভারতের) কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘উত্তরপ্রদেশ ভোটের পর জনগণকে রির্টান গিফট।’

রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করেছে ভারত। কিন্তু তা কি ভারতের প্রয়োজন আদৌ মেটাতে পারবে? প্রশ্ন সেটাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য