,

‘আমেরিকা অপরাধীদের রক্ষা করে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু মানুষ বিদেশে বসে অপপ্রচার চালায়, যারা অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু অপরাধী, কোন অপরাধ করে হয়তো চাকরি হারিয়েছে নয়ত দেশ ছেড়েছে। সেখানে( আমেরিকায়) যুদ্ধাপরাধীরা যেমন স্থান পেয়েছে, জাতির পিতার খুনি সাজাপ্রাপ্ত আসামী সেও কিন্তু আমেরিকায় বসবাস করছে। তাকে তারা ওখানকার সিটিজেন করে নিয়েছে।

তিনি আরো বলেন, আমরা বারবার তাদের অনুরোধ করছি, প্রেসিডেন্টের কাছে চিঠি দিচ্ছি। একের পর এক প্রেসিডেন্ট আসছে আমরা তার কাছে ধর্না দিয়ে যাচ্ছি। জাস্টিস ডিপার্টমেন্টে আমরা আহবান করেছি যে এরা অপরাধী, এরা শিশু হত্যাকারী, এরা নারী হত্যাকারী, এরা খুনি, ১৫ আগস্টে এরা খুন করেছে। কাজেই এদের আমাদের দেশে ফেরত দিন। কিন্তু তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে স্যাংশন দেয়। এটা তাদের চরিত্র, তাদের বিষয়ে আর কী বলব!

শেখ হাসিনা বলেন, আমরা দেখেছি সেখানে একটা বাচ্চা ছেলে পকেটে হাত দিয়েছে বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, রাস্তায় ফেলে গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের আইনশৃঙ্খলা বাহিনী কোন অপরাধ করলে শাস্তি দেয়া হয়না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেখানে যে কেউ অপরাধ করলে আমরা শাস্তির বিধান করি।

র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন দেওয়াকে গর্হিত কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জলদস্যু, বনদস্যু দমন, হলি আর্টিজানের ঘটনা কয়েক ঘণ্টায় শেষ করা এসব সাফল্যে তারা দুঃখ পেয়েছে কিনা বলতে পারিনা। কিন্তু বাংলাদেশ যে এক্ষেত্রে সাফল্য অর্জন করেছে সেটা সত্য। আর সেখানে স্যাংশন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।

এসময় তিনি জলদস্যু, বনদস্যু দমন ও এদের পুনর্বাসন, মাদক ও জঙ্গীবাদ দমন ও কোভিড মহামারিতে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে জঙ্গীদের প্রকোপ বৃদ্ধি পায়। র‍্যাব এসব দমনে যথেষ্ট ভূমিকা রেখেছে। নারী নির্যাতনের ঘটনা ঘটলে র‍্যাব দ্রুত তাদের পাশে দাঁড়াচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের মধ্যে মর্যাদা পাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য