রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে ‘ফাউল গেম’ না চললে পণ্যের দাম ২৩ শতাংশও কমতে পারে

news-image

নিউজ প্রতিবেদক : বিভিন্ন সুযোগে বা অহেতুক অজুহাতে ব্যবসায়ীদের একটি অসাধু চক্র প্রায়ই সিন্ডিকেট গড়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এজন্য তারা সরবরাহ ব্যবস্থায় এক রকমের অরাজকতা তৈরি করে। দেশে বর্তমানে নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি, তা এই চক্রের কারসাজিতেই হচ্ছে বলে বাজার পর্যবেক্ষকদের ধারণা। যদিও এই চক্র বা সিন্ডিকেটকে ভেঙে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের একাধিক সংস্থা কাজ করছে। এমনই একটি সংস্থা ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’।

কমিশনের ওয়েবসাইটে এর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক মূল্যে সাধারণ মানুষের পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং পণ্যে সর্বোচ্চ উপযোগ পাওয়ার পাশাপাশি উৎপাদনে উদ্ভাবন আনতে বাজারে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা অপরিহার্য। প্রতিযোগিতা কমিশনের লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে টেকসই প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে বাজারে সমতা আনয়ন, ভোক্তাদের স্বার্থরক্ষা এবং বাজারে সর্বোত্তম চর্চা নিশ্চিতকরণ।

২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন করা হয়। ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ষড়যন্ত্রমূলক যোগসাজশ নিয়ন্ত্রণ, কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহারে রোধ, দেশের মধ্যে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করে এমন জোটবদ্ধতাসহ অনৈতিক কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য আইনটি করা হয়েছে। আইন প্রণয়নের পর ২০১৬ সালে গঠিত হয় প্রতিযোগিতা কমিশন।

এই কমিশনের চেয়ারপারসন পদে দায়িত্ব পালন করছেন মো. মফিজুল ইসলাম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে দায়িত্ব পালন করা মফিজুল ইসলাম ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ হতে অবসরোত্তর ছুটিতে যান। ওই বছরের ২৮ অক্টোবর সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে দায়িত্ব দেওয়া হয়।

বাজারের প্রতিযোগীদের মধ্যকার প্রতিযোগিতা, বর্তমান বাজার পরিস্থিতি, ক্রেতা-বিক্রেতার লাভ-লোকসানসহ বিভিন্ন বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন মো. মফিজুল ইসলাম। রাজধানীর ইস্কাটনে প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক।

মো. মফিজুল ইসলাম: বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা এবং ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন করে। বাংলাদেশের সংবিধানে উল্লিখিত বিধানমতে সাম্য, সম্পদের সুষম বণ্টন ও শোষণমুক্ত ন্যায়ানুগ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় এ আইন করা হয়। ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের যাত্রা শুরু হয়। কমিশন বিচারিক ক্ষমতাসম্পন্ন সংবিধিবদ্ধ একটি সংস্থা। কমিশনের মূল দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সম্পৃক্ত করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি টেকসই প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বাংলাদেশে প্রতিযোগিতা আইনটি নতুন হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এ আইনটি প্রাচীন। বর্তমানে সারাবিশ্বের ১৪০টি দেশে প্রতিযোগিতা আইন কার্যকর রয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয়, উৎপাদন, সরবরাহ, বিতরণ এবং ক্ষেত্রমতে পণ্যের গুদামজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিযোগিতা আইন প্রযোজ্য।

জাগো নিউজ: ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মানুষ যেভাবে চেনে বা জানে, সেভাবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে মানুষ চেনে না। এর কারণটা কী?

মো. মফিজুল ইসলাম: ভোক্তা তো কোটি কোটি। ভোক্তা অধিকার সংরক্ষণের যে কাজ, আমাদের কাজটা কিন্তু সেই রকম নয়। আমাদের কাজটি হচ্ছে একটি বিচারিক কার্যক্রম, যেটা দেওয়ানি প্রকৃতির। এখানে আমাদের যারা ক্লায়েন্টস বলা যায় তারা কিন্তু কোটি কোটি নয়। যারা উৎপাদন করে, সরবরাহ করে, পাইকারি বিক্রি করে তারাই আমাদের কাছে মামলা করে। সেজন্য সাধারণ ক্রেতা বা ভোক্তা যারা, তাদের সঙ্গে আমাদের সরাসরি কাজ বা সম্পৃক্ততা নেই। এজন্য সাধারণ ক্রেতা বা ভোক্তা সেভাবে কমিশনকে চেনেন না। তবে আমরা যেভাবে কাজ করছি, আশা করছি অদূর ভবিষ্যতে সবাই কমিশনকে চিনতে পারবেন। অবশ্য আমাদের কার্যক্রমের ফলে ভোক্তারাও এর সুফল পেয়ে থাকেন। কমিশন যদি ঠিক মতো কাজ করে তাহলে জিনিসপত্রের দাম কমবে। এতে কমিশনের কাজে ভোক্তারা সুফল ভোগ করবেন।

অনেকেই হয়তো সেভাবে চেনে না। আমরা যাত্রা শুরু করেছি খুব বেশি দিন হয়নি। এটি একটি কারণ। আরেকটি হলো বাজারের যারা প্লেয়ার (শীর্ষ ব্যবসায়ী) রয়েছে মানে বড় বড় প্লেয়ার। মূলত এরা বাজার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ উৎপানকারী, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা যারা, তারাই বলা যায় যে প্রতিযোগিতা কর্মকাণ্ডে জড়িত।

আমার বিশ্বাস, ইতোমধ্যে অনেকেই হয়তো প্রতিযোগিতা কমিশনের কাজ সম্পর্কে জানতে পেরেছে। বিশেষ করে ই-কমার্স প্লাটফর্মে যারা কাজ করছে তারা প্রতিযোগিতা কমিশনের বিষয়ে জানতে পেরেছে। অফলাইনেও ইতোমধ্যেই অনেকে জানতে পেরেছে। কারণ অনেক গুরুত্বপূর্ণ মামলা এখানে চলমান আছে। আমাদের দেশে ২০১৬ সাল থেকে কমিশন কাজ করছে। প্রথমবারের মতো ২০২০ সালে কমিশন পূর্ণাঙ্গভাবে কাজ করছে। করোনার কারণে দীর্ঘ সময় কাজ করা যায়নি। তবে গত এক বছর আমরা কাজ করতে পারছি।

মো. মফিজুল ইসলাম: প্রতিযোগিতা আইনটি মূলত দেওয়ানি প্রকৃতির, তবে প্রয়োজনে ফৌজদারি কার্যক্রম গ্রহণের ক্ষমতাও কমিশনের রয়েছে। কমিশন অভিযোগের ভিত্তিতে কিংবা স্বপ্রণোদিতভাবে মামলা নিতে পারে। এ আইনের আওতায় সংঘটিত অপরাধের জন্য অপরাধী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অন্যান্য শাস্তিসহ বিগত তিন বছরের গড় টার্নওভারের ১০ শতাংশ পর্যন্ত যে কোনো পরিমাণ প্রশাসনিক আর্থিক জরিমানা আরোপের বিধান রয়েছে। এছাড়া কার্টেল সংঘটিত হলে বা প্রয়োজনের তুলনায় কম উৎপাদন করলে কমিশন অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্জিত মুনাফার তিন গুণ আর্থিক জরিমানা করতে পারে। কেউ যদি এখানে অভিযোগ করে তবে বিষয়টি বিবেচনায় নিয়ে অনুসন্ধান করে তারপর মামলা রুজু করে কমিশন, এরপর বাকি কাজগুলো হয়।

ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতার উল্লেখযোগ্য সুফল হচ্ছে পণ্য ও সেবার মান বৃদ্ধি, ভোক্তার অধিকার সংরক্ষণ, বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নতুন পণ্য ও সেবা উদ্ভাবন ও দারিদ্র্য বিমোচন। এছাড়া জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি। প্লেয়াররা বাজারে ফাউল গেম না খেললে পণ্য বা সেবার মূল্য প্রায় ২৩ শতাংশ শতাংশ হ্রাস পেতে পারে। বিকাশমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে সুষ্ঠু বাজার। যদি বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা থাকে তাহলে এর সঙ্গে যারা জড়িত যেমন উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ক্রেতা সবাই উপকৃত হবেন।
মো. মফিজুল ইসলাম: (অনিয়মের কারণে) ইভ্যালি ও আলেশা মার্টের বিরুদ্ধে আমরা স্ব প্রণোদিতভাবে মামলা করেছিলাম। ইতোমধ্যেই আমাদের ২০টি মামলার মধ্যে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। যদি কমিশন কার্যকরভাবে কাজ করতে পারে তবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং টেকসই হবে।

মো. মফিজুল ইসলাম: আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আমার বিশ্বাস, ভবিষ্যতে যে চ্যালেঞ্জ আসুক না কেন মোকাবিলা করতে পারবো। বর্তমানে যে জনবল রয়েছে যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, সরকার যেভাবে আমাদের সহযোগিতা করছে, তাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপাতত জনবলের সংকট নেই, তবে দক্ষ জনবলের স্বল্পতা রয়েছে। সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কমিশনের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির লক্ষ্যে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের জনবল নিয়োগ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি উন্নতমানের পরিবেশ গড়ে তোলার জন্য অবকাঠামোগত সুবিধাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে।

জাগো নিউজ: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়াতে এবং জনগণকে কার্যক্রম জানাতে কী ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে?

মো. মফিজুল ইসলাম: কমিশনের সক্ষমতা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, তথ্য ভান্ডার স্থাপন, দেশব্যাপী অ্যাডভোকেসি কার্যক্রম সম্প্রসারণ, মার্কেট মনিটরিং জোরদার, মার্কেট ইন্টেলিজেন্স শাখাকে শক্তিশালীকরণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। আশা করা যাচ্ছে, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কমিশনের সার্বিক কাজের গুণগত মান আরও বাড়বে। একটি উন্নতমানের কাজের পরিবেশ গড়ে তোলার জন্য অবকাঠামোগত সুবিধাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি বিবেচনা করে সব অংশীজনের সঙ্গে মতবিনিময়, যোগাযোগ এবং সমন্বয়ের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সারাদেশে ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধি, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্য অংশীজনদের সমন্বয়ে অ্যাডভোকেসি সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে।