,

কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। এ কথা মার্কিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে। এখন পর্যন্ত রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখায় রোববার (২৭ মার্চ) জেরুসালেম সফরের সময় তিনি এসব কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

পোল্যান্ডে অবস্থান করার সময় বাইডেন বলেছেন, পুতিন (রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
রোববার জেরুসালেম সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এ যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবেন না। এরপর তিনি ইউক্রেন বা আর কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনারা জানেন মার্কিন কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না।

—

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য