,

যারা উন্নয়ন দেখে না, তাদের চোখ পরীক্ষা করানো উচিৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা উন্নয়ন দেখে না, তাদের চোখ পরীক্ষা করা উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা চক্ষু ইন্সটিটিউট করে দিয়েছি। যারা সরকারের উন্নয়ন দেখে না তাদের উচিৎ সেখানে চক্ষু পরীক্ষা করানো।

অগণতান্ত্রিকভাবে ক্ষমতাগ্রহণকারীদের কাছে থেকে গণতন্ত্রের সবক শোনা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রপ্রধান হন। তার গঠন করা বিএনপি এখণ গণতন্ত্রের সবক দেয়। হাইকোর্ট জিয়া ও এরশাদের ক্ষমতা গ্রহণ অবৈধ ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দেশে একটি মানুষও ঘরবিহীন থাকবে না। প্রতিটি মানুষ ঘর পাবে। কেউ না খেয়ে থাকবে না। সবার জন্য খাবারের ব্যবস্থা আমরা করছি।

আমরা সব শ্রমিকদের মজুরি বাড়িয়ে দিয়েছি। বিএনপি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে। অথচ তাদের আমলে অসংখ্য শ্রমিককে গুলি করে মেরেছে। যারা অবৈধ পথে ক্ষমতায় এসেছিলো তারাই আমাদেরকে গণতন্ত্রের সবক শোনায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য