,

চিত্রনায়িকা রোজিনার স্থানে নায়ক রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির সবশেষ মিটিং হয়েছে গতকাল শনিবার। সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বরেণ্য অভিনেত্রী রোজিনা জয়ী হন। তবে এর মধ্যে কমিটিতে চলা অস্থিতিশীল পরিবেশের কারণে পদত্যাগপত্র জমা দেন এই অভিনেত্রী।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে এটি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সেটি আর করেননি রোজিনা। এবার সবশেষ সভায় নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থানে চিত্রনায়ক রিয়াজকে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘গতকালকের মিটিংয়ে আমরা সভাপতিসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়।’

রিয়াজের বিষয়ে তিনি আরও বলেন, ‘মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।’

জানা গেছে, আগামী ৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য