,

নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকা ক্যাম্পাস। আজ শনিবার সকাল ১১টায় ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সব স্তরের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক’ আলোচনা সভা।

ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক ও কোর্স সমন্বয়ক ভুঞা এটিএম ওবায়দুল্লাহ। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে ১৯৭১ সালের এই দিনে অস্ত্র হাতে তুলে নেয় বাংলার দামাল ছেলেরা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়েই জাতিকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই দিনে আমরা স্বাধীনতা যুদ্ধের সেই শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

নতুন প্রজন্ম নিয়ে তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতা রক্ষা করার ভূমিকাকে জাগ্রত করার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এ ছাড়াও বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও ব্যাপকভাবে আলোচনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. শহীদুল ইসলাম খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলী এবং বাস্তব জীবনের নিরীক্ষার আলোকে মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন চিত্র উপস্থিত সবার মাঝে উপস্থাপন করেন।

এরপর বিকেল ৩টায় জাতীয় সংগীত প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতা, এটিআই খেলার মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ ও অন্যান্য খেলার আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য