,

সৌদির তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী জেদ্দায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, জেদ্দার বুরাইমান এলাকায় হামলার পর দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় পুরো শহরের আকাশ কালো হয়ে যায়।

সৌদি সরকারের দাবি, হামলায় তেল সংরক্ষণাগারে আগুন লাগার পর ওইদিনই তা নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু দেশটির সরকারি সংবাদমাধ্যম এখবারিয়া টেলিভিশন চ্যানেলের লাইভ ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় এখনও আগুন জ্বলছে।

এ হামলার বিষয়ে আরামকো কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে সৌদির জ্বালানি মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ হামলার কারণে যদি বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, সেক্ষেত্রে সৌদি আরব তার দায় নেবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এ হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য, বিশ্বের জ্বালানি তেলের উৎস ধ্বংস করা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড