,

রায়পুরায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপরজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকআপ রায়পুরায় যাচ্ছিল। পিকআপটি অমিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চারজন নিহত হন। আহত হন আরও একজন। গুরুত্বর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য