,

পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আনাতোলি চুবাইস। রয়টার্সের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে চুবাইস সর্বোচ্চ পদাধিকারী ছিলেন।

১৯৯০ দশকে বরিস ইয়েলতসিনের অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ রূপকারদের একজন ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট হওয়ার আগে পুতিন যখন ক্রেমলিনে দায়িত্ব পালন করেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। পুতিন ক্ষমতায় আসলে তার অধীনে তিনি রাষ্ট্রীয় বড় বড় বাণিজ্যিক বিষয় পরিচালনা করেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এ সময় তিনি রাশিয়ার ন্যানোটেকনোলজি কোম্পানি রুশন্যানোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ক্রেমলিনের আন্তর্জাতিক সংস্থায় বিশেষ দূত হিসেবে নিয়োগ পান।

এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুবাইস রাশিয়া ছেড়েছেন এবং দেশটিতে তার ফেরার কোনও ইচ্ছে নেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য