,

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব সরব ভূমিকা অব্যাহত রাখবে

news-image

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব সরব ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলানা। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তাও দেবে সৌদি আরব। রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সৌদি আরব বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে বলেও জানান তিনি।

আজ সোমবার কক্সবাজারে সৌদি আরবের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কিছু রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সৌদি আরব বাংলাদেশের পাশে আছে৷ রোহিঙ্গা প্রত্যাবাসনসহ সব বিষয়ে সৌদি সরকার সহায়তা অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি।

সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ আল দুহাইলান বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদেরও সহায়তা করছে তার দেশ। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য ঘরগুলাে তৈরি করেছে কিং সালমান হিউম্যানিটারিয়ান অ্যান্ড রিলিফ সেন্টার। কক্সবাজারে আমরা তিনশ’ ঘর নির্মাণ করেছি। পাঁচশ’ পরিবারের তিন হাজার লোক এতে থাকতে পারবে। এছাড়াও স্বাস্থ্য সেবা দেওয়া, খাদ্য বিতরণসহ নানাভাবে আমরা সহায়তা করছি। রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা করে আসছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য