,

রাশিয়ায় চিনি নিয়ে কাড়াকাড়ি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ২৭তম দিনে। যুদ্ধের মাঠে জয়ী হওয়ার নেশায় মত্ত পুতিন সরকার। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ভোগ্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি মজুত করতে সুপারমার্কেটগুলোতে রাশিয়ানদের উপচেপড়া ভিড়।

ক্রেতাদের পণ্য নিয়ে হইচই নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারসপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি।

জানা গেছে, ২০১৫ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফিতির কারণে চিনির দাম এবার আকাশছোঁয়া রাশিয়ায়। বাড়তি চিনি মজুত করছেন কেউ কেউ। এতে সংকট আরও তীব্র হচ্ছে। বিভিন্ন স্টোরে যে পরিমাণ চিনি পাচ্ছেন তা নিয়ে ক্রেতাদের মধ্যে হইচই, কাড়াকাড়ি শুরু হয়েছে।

যদিও রাশিয়ার সরকারের দাবি, চিনির কোনো সংকট নেই। ক্রেতারা আতঙ্কিত হওয়ায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে দেশ থেকে চিনি রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন সরকার।

শুধু চিনি নয় অন্যান্য পণ্যেরও দাম বেড়েছে দেশটিতে। অনেক টেক জায়ান্ট রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণে দাম বেড়েছে প্রাইভেট কারসহ গৃহস্থালীর সরঞ্জামাদির। এমনকি দাম বেড়েছে টেলিভিশনেরও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য