,

টিসিবির ট্রাকের পেছনে নতুন করে ‘বাসন্তী’ খোঁজার চেষ্টা চলছে

news-image

নিউজ প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি অভিযোগ করেছেন, এখন টিসিবির ট্রাকের পেছনের মিছিলটা পত্রিকায় বড় করে দেখানো হয়। বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, এখন একটা প্রবণতা হলো ট্রাকের পেছনে মিছিলটা বড় করে দেখানো হয়। এখন অনেক পত্রিকায় বা নেতৃত্ব স্থানীয় পত্রিকায় এসব দেখি। দুই একটা বাংলা ও ইংলিশ পত্রিকায়ও দেখি এসব চিত্র। ছবি দিয়েছে যে রাস্তায় শুয়ে আছে কিন্তু ড্রেসটা দেখা যাচ্ছে সুন্দর শাড়ি। আমি যেটা বলতে চাই একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে ড. শামসুল আলম বলেন, এখন কোভিড সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বেই একই ধরনের সমস্যা কোভিড। রাশিয়ার যুদ্ধের আগেও মূল্য কম ছিল। আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। আমাদের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি আমাদের দেশের কারণে হচ্ছে না। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা যথেষ্ট ভালো। চৈত্র মাসেও দেশের বাজারে পর্যাপ্ত শাক-সবজি পাওয়া যাচ্ছে। আমাদের ইনফ্লেশনের মূল কারণ আমদানিকৃত পণ্য।

ড. শামসুল আলম বলেন, শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতির হার ১৫ দশমিক ১, পাকিস্তানে চলছে ১২ দশমিক ২ শতাংশ, ব্রাজিলে ১০ দশমিক ৪, ভেনুজুয়েলায় ৩৪০ শতাংশ, আর্জেন্টিনায় ৫২ দশমিক ৩ শতাংশ, তুরস্কে ৫৪ দশমিক ৪ আর বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ। আমরা সুন্দরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি। এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য দিচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড