,

‘ভোটারের দরকার হয় না বলেই সাধারণ মানুষ নিয়ে আ. লীগের ভাবনা নেই’

news-image

বরিশাল ব্যুরো : দেশে ভোটের জন্য ভোটারের দরকার হয় না বলেই সাধারণ মানুষের জীবন নিয়ে আওয়ামী লীগের ভাবনা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনতার ব্যারিকেড তৈরি করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ৩০টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের টাকা বিদেশে পাচার করছে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার জিয়া, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোনায়েম মুন্না প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা