,

রাশিয়ায় অ্যালুমিনা-বক্সাইট রপ্তানি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ হামলার জেরে অ্যালুমিনা ও বক্সাইট রপ্তানি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। অ্যালুমিনিয়াম উৎপাদনে মস্কোর ক্ষমতা সীমিত করার জন্যই সিদ্ধান্ত নেওয়া। আজ রোববার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার সরকার দাবি করছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ তাদের উপর নির্ভরশীল। এই পদক্ষেপের ফলে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যাবে।

এছাড়াও ইউক্রেনকে জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।

শুরু থেকেই ইউক্রেন যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে স্কট মরিসন সরকার। ইউক্রেনের হামলার কারণ দেখিয়ে সম্প্রতি একাধিক রুশ ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য