,

লন্ডনে ‘মাটির টান’দেয়ালচিত্র ও ‘বাংলা টাউন’ গেট উদ্বোধন

news-image

নিউজ ডেস্ক : লন্ডনে ‘বাংলা টাউন’ গেট ও ‘মাটির টান’ নামের একটি দেয়ালচিত্র উদ্বোধন করা হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেনে স্থানীয় সময় শুক্রবার এসব উদ্বোধন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে বছরব্যাপী আয়োজনের সমাপ্তি টানে বাংলাদেশি অধ্যুষিত এই কাউন্সিল।

ব্রিক লেনে বহু আগে থেকেই থাকা ওই গেটটি সংস্কার ও বাংলা অক্ষরে ‘বাংলা টাউন’ নামটি যুক্ত করে পুনরায় স্থাপন করা হয়েছে। গেটের পাশের ভবনের দেয়ালে আঁকা হয়েছে একটি দেয়ালচিত্র। সেখানে স্থান পেয়েছে নদীর বুকে মাঝির দাঁড় টানার দৃশ্য। এর একপাশে সিলেটের ঐতিহ্যবাহী কিন সেতু। নিচের অংশে চায়ের পাতা সংগ্রহে ব্যস্ত এক নারীর চিত্র শোভা পাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী মোহাম্মদ আলী দেয়ালচিত্রটি এঁকেছেন।

মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘ছবির দিকে তাকালেই যেন বাংলার চিত্র ফুটে ওঠে, সে দিকটি বিবেচনায় ছিল। ’

বাংলাদেশি খাবার, দেয়ালচিত্র ও ঐতিহ্যবাহী পোশাক পণ্যের জন্য বিখ্যাত ব্রিক লেন। এর আশপাশের এলাকা ‘বাংলা টাউন’ নামে পরিচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মতিন উজ-জামান, কাউন্সিলর সাবিনা আক্তার প্রমুখ।

এর আগে স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং কাউন্সিলরদের অনুরোধে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছরব্যাপী উদ্‌যাপনের উদ্যোগ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। কাউন্সিলের তহবিল থেকে এ খাতে বরাদ্দ দেয়া হয় ৫০ হাজার পাউন্ড।

গত বছরের ২৬ মার্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন করা হয়।

মেয়র জন বিগস বলেন, এখানে বাংলা টাউন গেট এবং মাটির টান দেয়ালচিত্র স্বাধীন বাংলাদেশের প্রভাব ও ঐতিহ্যের কথা যুগ যুগ ধরে জানান দেবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য