,

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত

news-image

নিউজ ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে মুসলমান ধর্মাবল্মীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর মগ্ন ছিলেন ইবাদত বন্দেগিতে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।

এদিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিরা দলে দলে নফল ইবাদত করেন। মসজিদগুলোতে হয়েছে বয়ান, শুনেছেন মুসল্লিরা। চলে যাওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামনায় করেছেন দোয়া। কবরস্থানগুলোতেও ভিড় করেছেন অনেকেই।

পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে বাদ মাগরিব থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল শুরু হয়।

এশার নামাজ শেষে বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেমি মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি সবাইকে হালালভাবে উপার্জন ও জীবন জীবিকার মাধ্যমে পবিত্র রমজানের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহ, মুস‌ল্লিদের পরিবার প‌রিজ‌নের জীব‌নের সব গুনাহ মাফ করে দেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

পরে কোরআন তেলাওয়াত ও কলরব সাংস্কৃ‌তিক গোষ্ঠীর মনমুগ্ধকর না‌ত প‌রি‌বেশনার মধ্যদি‌য়ে দ্বিতীয় দফা ওয়াজ মাহ‌ফিল শুরু হয়।

শ‌বে বরা‌তের তাৎপর্য ও আমা‌দের করণীয় নি‌য়ে ওয়াজ ক‌রেন যাত্রাবা‌ড়ি মাদরাসার শায়খুল হা‌দিস মুফ‌তি নিয়ামতুল্লাহ ফ‌রিদী। এসময় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফ‌রিদুল হক খানসহ ইসলামি ফাউ‌ন্ডেশ‌নের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, “মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।”

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য