,

মাধবপুরে ট্রাক চাপায় ৩ অটোযাত্রী নিহত

news-image

মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ জন যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে আমসু মিয়া (২৮) ও পুর্ব মাধবপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে অটোরিকশা চালক মোঃ সামাদ আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় অটোরিকশা চালক ও অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ট্রাকটি আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য