,

ব্রাহ্মণবাড়িয়ায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ দুই বোনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের নবীপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে। নিহতরা হলেন নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার(৬৫) লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  জমিলা আক্তার বৃহস্পতিবার ভোররাতে রোজা রাখার উদ্দেশ্যে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক  অবস্থায়
উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া আনলে হাসপাতালে বড় বোন আর ঢাকা নেওয়ার পথে ছোট বোনের মৃত্যু হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা গ্যাস লিকেজ ফলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে দুজনের মরদেহ বিনা ময়নাতদন্তে  হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য