,

পুরান ঢাকায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় প্লাস্টিকের পাইপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জার্নালকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ৫৩ মিনিটে বংশালের নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগার সংবাদ আসে।

মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৮মিনিটে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৪ টি ইউনিট কাজ করে। ৫ টা ৩৫ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য