,

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নির্জন বাড়িতে মিলল লাশ

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের গলিত লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মঈন ভিলার পাশে বুধবার বিকেলে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এ সময় তারা দুর্গন্ধ পান। এরপর তারা বাড়িটির দিকে এগিয়ে যান। সেখানে কাউকে না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে আরও লোকজন সেখানে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে বাড়ির একটি কক্ষ থেকে মামুন আহমেদ নামে ওই যুবকের লাশ উদ্ধার করে। মামুন ওই গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মামুন ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার মা যুক্তরাজ্যে থাকেন, বড় ভাই থাকেন সিলেটে। বছর পাঁচেক আগে মামুন বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তার দুই বছরের একটি ছেলে রয়েছে; সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানেক আগে তাকে গ্রামের লোকজন দেখেছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার এসআই শাখাওয়াত মির্জা বলেন, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য