,

রোববার ‘পল্লীবন্ধু পদক’ দেবে জাতীয় পার্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আগামী ২০ মার্চ রোববার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল প্যানপ্যাসেফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠানের মাধ্যমে ‘পল্লীবন্ধু পদক-২০২১’ দেবে দলটি। করোনাভাইরাস মহামারির কারণে গত বছর পদকটি দিতে পারেনি তারা।

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব তথ্য জানান। পল্লীবন্ধু পদকের বিষয়ে বিস্তারিত জানাতেই বিকেলে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

জাপা চেয়ারম্যান বলেন, ‘গত বছর যথাযথ সম্মানের সঙ্গে পল্লীবন্ধুর জন্মদিন পালন এবং পল্লীবন্ধু পদক দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে সরকারি স্বাস্থ্যবিধি সম্বলিত নিষেধাজ্ঞার জন্য তখন সেটি সম্ভব হয়নি।’

জিএম কাদের বলেন, ‘তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার অমর কীর্তি ও অসামান্য কর্ম। দেশকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। এখনো বাকি অনেক অসম্পূর্ণ কর্মসূচি। সামনের দিনগুলোতে সেসব বাস্তবায়নের প্রয়াস থাকবে আমাদের। তিনি জাতীয় পার্টি নামের একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টি করে আমাদের মতো কর্মীদের রাজনীতির আশ্রয়স্থল করে দিয়ে গেছেন।’

তিনি জানান, এবার আটটি বিষয়ে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়া হবে। সেগুলো হলো- স্বাস্থ্য, সাহিত্য, কৃষি, সংগীত, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া এবং শিল্প।

সংবাদ সম্মেলনে ২০২১ সালের পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- স্বাস্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল সাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রীড়াক্ষেত্রে গোলাম সরোয়ার টিপু এবং শিল্পে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, উপদেষ্টামণ্ডলীর সদস্য শেরীফা কাদের এমপি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য