,

নোবেল পুরস্কারের জন্য জেলেনস্কিকে মনোনীত করার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের একদল রাজনীতিক। যদিও শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও শুধু জেলেনস্কির জন্য তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে নোবেল কমিটির প্রতি। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নোবেল কমিটির কাছে মনোনয়ন প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত এবং ৩১ জানুয়ারির সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। জেলেনস্কি ও ইউক্রেনের জনগণকে যেনও এই পুরস্কারের জন্য বিবেচনা করা যায়, সেজন্য এই আবেদন করা হয়েছে।

আবেদনটিতে স্বাক্ষর করেছেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, এস্তোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ও স্লোভাকিয়ার ৩৬ জন সাবেক ও বর্তমান রাজনীতিক।

চিঠিতে তারা বলেন, আমরা জানি যে এটি নিয়মের লঙ্ঘন। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান নজিরবিহীন পরিস্থিতির কারণে এটি ন্যায্য। স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াইকারীদের প্রতি সহযোগিতা করা আমাদের গণতান্ত্রিক কর্তব্য।

ইউরোপীয় রাজনীতিকরা লিখেছেন, ইউক্রেনের সাহসী পুরুষ ও নারীরা গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াই করছে এবং ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটি জুড়ে আক্রমণের পর মানুষ স্বৈরাচারি বাহিনীকে প্রতিরোধ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য