,

দাম বেড়েছে পাকিস্তানি মুরগি-গরুর মাংসের

news-image

নিউজ ডেস্ক : সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে পাকিস্তানি মুরগি ও গরুর মাংসের। পবিত্র শবে বরাতকে সামনে রেখে গরুর মাংসসহ বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। এক সপ্তাহ আগে গরুর মাংস স্থানভেদে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। আগে ৩০০ টাকায় বিক্রি হলেও আজ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম নেয়া হচ্ছে ১৬৫ টাকা কেজি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া হালুয়া তৈরির আরেকটি অনুসঙ্গ গাজরসহ বিভিন্ন সবজির দামও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে আটা, ময়দা, চিনি ও দুধের দাম।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর মাংসের দোকানে ভিড় লেগেই আছে। আজ গরুর মাংস ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে দাম কেন বাড়ছে এর কোনো উত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা।

এক ক্রেতা জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাংস না কিনেই ফিরে যাচ্ছেন তিনি। তিনি বলেন, ভেবেছিলাম শবে বরাতের রাতে চালের রুটির সঙ্গে মাংস খাবো। এটা বিশেষ করে বাচ্চাদের দাবি। কিন্তু বাজারে এসে দেখি মাংসের দাম বেড়ে গেছে। এতো দাম দিয়ে মাংস কেনা সম্ভব না।

গত সপ্তাহে গাজর ২০ টাকা কেজি বিক্রি হলেও আজ তা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে বাজারে খোলা চিনি ৮০ টাকা, আটা ৩৫ টাকা, সুজি ৮০ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, ডিমের ডজন ১১০ টাকা করে বিক্রি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য