,

বঙ্গবন্ধুর জন্মদিন: এফডিসিতে কাটা হলো ১০০ পাউন্ডের বিশাল কেক

news-image

বিনোদন প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং ১০২তম জন্মদিন উদযাপনে নানা আয়োজনে উৎসবমুখর আজ এফডিসি প্রাঙ্গন। তারকাসহ নানা সংগঠনের নেতাকর্মীদের আনাগোনায় এফডিসি আজ মিলনমেলায় রূপ নিয়েছে।

আজ সকাল ১০টায় এফডিসির মসজিদে কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের কর্মসূচি। এই আয়োজন চলবে রাত পর্যন্ত।

এই আয়োজনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহবায়ক চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, নিপুণ, সাইমন, কেয়া, নিরব। আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণসহ চলচ্চিত্র পরিষদের নেতাকর্মীরা।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আছেন রংপুর ১ আসনের এমপি মশিউর রহমান রাঙা।

কেক কাটা শেষে শুরু হয় আলোচনা সভা। রিয়াজ ও নিপুণের উপস্থাপনায় এত্র অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাত ৮ টায় হবে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য