,

কাঞ্চন-নিপুণের স্বাক্ষর থাকলে মিলবে ৬০ শতাংশ ছাড়

news-image

বিনোদন প্রতিবেদক : সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে আজ পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মোৎসবের সমাপনী অনুষ্ঠান। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা।

অনুষ্ঠানে একটি গান পরিবেশন শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের জন্য চিকিৎসায় বিশাল ছাড়ের ঘোষণা দেন তিনি। রাঙ্গা বলেন, ‘আজকের এই আয়োজনে উপস্থিত থেকে খুব ভালো লাগলো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আজ একটা ঘোষণা দিতে চাই। শিল্পী সমিতির সদস্য যারা আছেন তাদের জন্য চিকিৎসাসেবায় ৬০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করে দিতে চাই।

রাজধানীর কলেজ গেটে অবস্থিত প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে শিল্পীরা ৬০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে সেবার চেষ্টা করা হবে।’

এসময় এই সংসদ সদস্য বলেন, ‘এই সেবা পেতে হলে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের স্বাক্ষর লাগবে। উনাদের স্বাক্ষর নিয়ে গেলেই সেবা দেয়া হবে।’

এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে দিনব্যাপী আয়োজনে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল, বিকেল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা সাড়ে ৮টায় প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য