,

আমাদের জন্য অবিচারই নির্ধারিত : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যে দেশের আদালত প্রধানমন্ত্রীর কথায় চলে, যে দেশের বিচারকেরা শেখ হাসিনার নাম শুনলে আতঙ্কে ভোগেন, সে দেশে বিচার পাব কোথা থেকে। এদিক থেকে আমাদের জন্য অবিচারই নির্ধারিত।’

বৃহস্পতিবার বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘রাজনীতি যতদিন থাকবে ষড়যন্ত্র ততদিন থাকবে। আমাদের নেত্রী যেহেতু ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সব সময় ঊর্ধ্বে রাখতে চান, সেজন্য তার ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই নির্ধারিত অবিচার দূর করতে হলে খোন্দকার দেলোয়ার হোসেন বৃদ্ধ বয়সে দেশের প্রতি দলের প্রতি যা করে দেখিয়েছেন, সেটি অনুসরণ করে আমাদের সামনে এগোতে হবে। তবেই দেশ ও জনগণকে মুক্ত করা যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা