,

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যুবককে পেটালেন মেয়র

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম কবির মোল্লার হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। এছাড়াও মেয়রের সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতা মারধরে অংশ নেয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যাত্রাবাড়ী মাঠে এমন ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম শুভসহ আরও কয়েকজন ছাত্রলীগের কর্মীরা এক যুবককে স্টেজে শার্টের কলার চেপে কিল-ঘুষি মারেন। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থান ত্যাগ করতে বাধ্য করেন।

মারধরের বিষয়ে অজ্ঞাত ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশালীন আচরণ করেন ছাত্রলীগের কর্মীরা। সাংবাদিকদের দেখে নেবে বলে হুমকিও দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মারধরের শিকার ওই যুবক অনুষ্ঠানে খাবার চেয়েছিল একজনের কাছে। পরে সে পৌর মেয়র গোলাম কবির মোল্লার কাছে খাবারের কথা বলতে বলে। মেয়রকে এ কথা বললে মেয়রসহ কয়েকজন ওই যুবককে মারধর করেন।

এ বিষয়ে জানতে পৌর মেয়র গোলাম কবির মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি এমন কোনো ঘটনা সম্পর্কে জানেন না বলে ফোন রেখে দেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না