,

শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের শিক্ষাসামগ্রী বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করেছে আওয়ামী লীগ।

বুধবার সাভারের সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

শিক্ষাসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্কুলে পড়ুয়া শিশু ও ছিন্নমূল শিশুদের সাথে নিজের পরিবারের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু অনাড়ম্বর, কৃত্রিমতা বিবর্জিত সত্যিকারের ভালোবাসায় মগ্ন ছিলেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক-শ্রমিক, গরীব-দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন।

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনার কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, একদিন বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য কয়েক জন বঙ্গবন্ধুর অনুমতির জন্য গিয়েছিল। তখন বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, আমার জন্মদিন কী আর মৃত্যু দিনই বা কী? যতদিন এই দেশ সকল শিশুদের বাসযোগ্য করতে না পারবো ততদিন জন্মদিন পালন করে কি হবে। আমি বাংলার সকল শিশুদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার নিশ্চিত করতে চাই।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ ছাড়াও স্বাভাবিক শিশুদের মাঝেও শিক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি।

বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, কবি আসলাম সানী, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য বিমান রায়, মিজানুর রহমান লিটন, সৈয়দ হেমায়েত হোসেন, আতিকুর রহমান শাজাহান, হাবিবুর রহমান হাবিব, জ্যোতিকা জ্যোতি, মিজানুর রহমান রুবেল, আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফরিদা পারভীন, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য