,

কোমরের অস্ত্রোপচারকালে ডব্লিউডব্লিউই তারকার মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : কোমরের অস্ত্রোপচারকালে মারা গেছেন ৬৩ বছর বয়সী ডব্লিউডব্লিউই তারকা স্কট হেলস। চিকিৎসকদের ধারণা, অস্ত্রোপচারকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই তারকা।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, যেকোনো বড় অস্ত্রোপচারের সময় হৃদ্‌রোগের আশঙ্কা থেকেই যায়। আগে থেকে যদি রোগীর হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই আশঙ্কা আরও বেড়ে যায়।

চিকিৎসক অতুল মথুর বলেন, যেকোনো বড় অস্ত্রোপচারের সময় অবশ করা হলে হৃদ্‌যন্ত্রে চাপ পড়ে। হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়ার ফলে রক্তচাপ বাড়ে এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি হৃদ্‌যন্ত্রে আগে থেকে সমস্যা থাকে তাহলে তার ক্ষেত্রে হৃদ্‌রোগের সম্ভাবনা বেশি থাকে। রক্ত তরল করার ওষুধ দেয়া হলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে।

স্কট হেলসের কোমর প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের সময় এমন কিছু হয়েছিল বলে মনে করা হচ্ছে।

চিকিৎসক অঙ্কুর ফতরপেকর বলেন, অস্ত্রপোচারের সময় যেকোনো রোগীরই হৃদ্‌স্পন্দন বেড়ে যায়। এছাড়াও এই সময় নড়াচড়া হয় না বলে রক্ত জমাট বাঁধতে পারে। এটাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। সেই জমাট বাঁধা রক্ত যদি শ্বাসযন্ত্রের আর্টারিতে প্রবেশ করে তা হলে ব্লক হতে পারে। এটাকে বলে পালমোনারি এম্বলিসম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য