,

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন

news-image

নিউজ ডেস্ক : বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে তার পরিবার। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন।

এদিকে বুধবার বেগম খালেদার বোন সেলিমা ইসলাম বলেন, সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি সেলিমা।

গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে উল্লেখ করেন সেলিমা ইসলাম আরও বলেন, তার পা ফুলে গেছে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া খুবই দরকার।

এ পর্যন্ত ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য