,

ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ইউরোপীয় ৩ প্রধানমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌছালে এই বৈঠক হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল তিন দেশের প্রধানমন্ত্রী পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। বৈঠকের পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।’

অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’

এছাড়াও তিনি বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’

ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন চেক প্রধানমন্ত্রী। এছাড়া ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করেন দুই নেতা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য